ভোলা জেলা কনটেন্ট ক্রিয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত, উপকূল দিবস'কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

ভোলা জেলা কনটেন্ট ক্রিয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত, উপকূল দিবস'কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নিজস্ব প্রতিবেদক।।

উপকূল দিবস'কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং দীর্ঘদিনের প্রত্যাশিত ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি তুলে ধরেছেন ভোলার কনটেন্ট ক্রিয়েটররা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপকূল দিবস উপলক্ষে ভোলা জেলা কনটেন্ট ক্রিয়েটরদের আয়োজনে অনুষ্ঠিত ‘কনটেন্ট ক্রিয়েশন সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি হিসেবে তরিকুল ইসলাম কায়েদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজনে ভোলার স্থানীয় নির্মাতাদের পাশাপাশি দেশের পরিচিত মুখ ও জেলার বাইরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। অতিথি নির্মাতাদের মধ্যে ছিলেন মোজাহের ভাই, ‘বাংলাদেশি মিস্টার বিন’ খ্যাত রাশেদ শিকদার ও নুর আলিফসহ আরও অনেকে। ভোলার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিল লিমন, রাকিব, বিন ইসলাম, শুভ, শাহিন, ফায়েজ, হাসনাইন মুন্না, সোহান, হাবিব নবাব ও সাইফুলসহ জেলার বিভিন্ন পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ নির্মাতারা।

আয়োজকরা জানান, ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ভোলার ইতিহাসে একটি বিভীষিকাময় অধ্যায় । সেই স্মৃতি ও উপকূলবাসীর জীবনসংগ্রামের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। এ কারণেই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে তরুণ নির্মাতারা তাঁদের বক্তব্য ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে অবহেলিত এই দ্বীপ জেলার নানা সমস্যা, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের এমন সামাজিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।