ভোলায় প্রতিবেশী চিকিৎসকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ভোলায় প্রতিবেশী চিকিৎসকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
ছবি: দৈনিক ভোলা জার্নাল

মেহেদী হাসান সুমন//

ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়ায় আদর্শ একাডেমি সংলগ্ন এলাকায় (৮ নভেম্বর) সন্ধ্যায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম আবু সাঈদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দার বরাতে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে প্রতিবেশী এক পরিবারের মা তার মেয়েকে একটি বাটি নিয়ে আবু সাঈদের বাসায় পাঠান। শিশুটি বাসায় প্রবেশের পর আবু সাঈদ ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করার চেষ্টা করেন। ঘটনার সময় বাসায় আবু সাঈদ একা ছিলেন বলে দাবি করা হয়েছে। এদিকে মেয়ের ফিরতে দেরি হওয়ায় তার মা ওই বাসায় গিয়ে দরজায় নক করেন। প্রায় তিন-চার মিনিট পর দরজা খুলে আবু সাঈদ পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে মায়ের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাসার ভেতরে তাকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি।

এ বিষয়ে শিশুটির মা জানান, আমি আমার পরিবার ও আমার মেয়েটির ইজ্জতের কথা চিন্তা করে আপাতত থানায় অভিযোগ করবো না। তবে যেখানে বসবাস করি এ এলাকার স্থানীয় মুরুব্বী ব্যক্তিদের নিকট আমার অনুরোধ_ ওয়েস্টার্নপাড়া   এলাকায় আমরা মেয়ে-ছেলে ও মহিলারা যেন নির্বিঘ্নে শান্তিতে চলাফেরা করতে পারি দয়া করে আপনারা এ বিষয়টি খেয়াল রাখবেন।

প্রতিবেশী মাইনুদ্দিন মোল্লা ও রাজু জানান, সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগী শিশুটির পরিবার এখন পর্যন্ত থানা-পুলিশের সহায়তা নেয়নি। ফলে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেছেন, আবু সাঈদ তার ভাইকে দিয়ে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

অভিযোগকারী শিশুটির মা বিষয়টি নিয়ে কোন ধরনের অভিযোগ ও আইনি পদক্ষেপ না নেয়ায় এবং অভিযুক্তকে  খুঁজে না পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষে এখনো কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে জানাগেছে।

 


 

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।