ইব্রাহিম খলিল সাজিদ ।।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)'র তত্বাবধানে ভোলা সদর উপজেলার '৪নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব গাজীর'চর সাকিনস্থ মোঃ সাদ্দাম ফকির এর নির্মানাধীন বিল্ডিং এর উত্তর পাশে টিনের চালার খোলা বারান্দায় থেকে ০১ (একটি) লোকাল গান (LG) ও ০৩'টি বগি দা'সহ ০১ জনকে আটক করেছে
বুধবার (১১ নবেম্বর) দুপুর ২.৩০'মিনিটে ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/করুন চন্দ্র বিশ্বাস সংঙ্গীয় অফিসার ফোর্স'সহ বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার '৪নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব গাজীর-চর সাকিনস্থ মোঃ সাদ্দাম ফকির এর নির্মানাধীন বিল্ডিং এর উত্তর পাশে টিনের চালার খোলা বারান্দায় থেকে ০১ (একটি) লোকাল গান (LG) ও ০৩টি বগি দা'সহ আসামী নূরউদ্দিন কয়েল (৪২), পিতা-মৃত আশ্রাফ আলী কয়েল, সাং-পূর্ব কাজীরচর, থানা ও জেলা- ভোলা' কে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা প্রক্রিয়াধিন আছে।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা