আজ ভয়াল ১২ নভেম্বর|বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি শোক ও স্মরণীয় দিন

আজ ভয়াল ১২ নভেম্বর|বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি শোক ও স্মরণীয় দিন
ছবি: দৈনিক ভোলা জার্নাল

আর. সাহা।।

আজকের দিনটি (১২ নভেম্বর) উপকূলবাসীর জন্য ভয়াল ও শোকের দিন। ১৯৭০ সালের এই দিনে ভোলাসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্করী ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় (যা ‘ভোলা সাইক্লোন’ বা ‘গোর্কি’ নামে পরিচিত)/ দক্ষিণ উপকূলের অতি ঝুঁকিপূর্ণ ৭১০ কিলোমিটার এলাকার দেড় কোটি মানুষের কাছে ভয়াল বিভীষিকাময় ১২ নভেম্বর আজ। ১৯৭০’র এ রাতে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ‘হেরিকেন’ মাত্রার তীব্র ঘূর্ণিঝড় প্রায় আড়াইশ কিলোমিটার বেগে ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে বৃহত্তর বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলের ১০টি জেলার বিশাল জনপদে হামলে পড়েছিল। হেরিকেন মাত্রার ভয়াল ঐ ঘূর্ণিঝড় উপকূলীয় জেলাগুলোর প্রায় ৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ঐ কালো রাতে প্রায় আড়াই লাখ মানুষ প্রথমে নিখোঁজ থাকলেও পরে আর তাদের বেশির ভাগেরই কোনো সন্ধান মেলেনি। ফুসে ওঠা বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস লক্ষাধিক মানুকে সমুদ্রের অতলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ফলে না ফেরার দেশে চলে যাওয়া ঐসব আদম সন্তানের বেশির ভাগের লাশেরও কোনো সন্ধান মেলেনি। এমনকি ’৭০-এর ১২ নভেম্বর হেরিকেন-এর আঘাতে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও নোয়াখালীর উপকূলভাগের প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্য নিহত বা নিখোঁজ হন।

উপকূলের ৭১০ কিলোমিটার এলাকাজুড়ে সে রাতে যে ভয়াবহ বিভীষিকা নেমে এসেছিল তার নজির এখনো গোটা বিশ্বে বিরল। তাই নভেম্বর এলেই গোটা উপকূলীয় এলাকার মানুষ চরম আতঙ্কে থাকেন। ২০০৭-এর ১৫ নভেম্বর রাতেও হেরিকেন-এর অনুরূপ আরেক ঘূর্ণিঝড় ‘সিডর’ বঙ্গোপসাগর থেকে বিশাল জলোচ্ছ্বাস মাথায় করে প্রায় আড়াইশ কিলোমিটার বেগে ধেয়ে এসে বরিশাল, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরের বিশাল এলাকাকে লন্ডভন্ড করে দিয়েছিল। সিডর-এর তান্ডব এবং ক্ষয়ক্ষতিও ছিল হেরিকেনের অনুরূপ।

১৯৭০-এর ১২ নভেম্বর কালোরাত্রীর সে বিভীষিকা আজো উপকূলের বয়োজেষ্ঠদের তারা করে ফিরছে। স্বজনহারা সব বয়েসী মানুষ বড় দুঃসহ জাতনা নিয়েই স্মরণ করছেন ভয়াল ১২ নভেম্বরকে। আজ হেরিকেনের ছোবলে নিহতদের স্মরণে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। ১২ নভেম্বরের হেরিকেনের তান্ডব গোটা উপকূলের শত শত মাইলজুড়ে বিধ্বস্ত জনপদে শুধু লাশের মিছিল আর জনবসতির ধংশস্তুপের চিহৃ রেখে গিয়েছিল।

হাজার হাজার মানুষ আর গবাদী পশুর পঁচা গলা লাশের দুর্গন্ধে বেঁচে যাওয়া মানুষগুলোর জীবনকেও অনেকটাই দুর্বিসহ করে তুলেছিল। তাদের পারণে ছিল না কাপড়, পেটে ছিল খাবার। ছিল না পানযোগ্য এক ফোঁটা পানি আর মাথা গোঁজার কোনো ঠাঁই। ফলে বেঁচে যাওয়া মানুষগুলোর জীবন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। প্রতিটি মানুষের বেঁচে থাকা একেকটি বড় গল্পের জন্ম দেয়।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।