স্টাফ রিপোর্টার
বদলিজনিত বিদায় উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আবু নোমান। শনিবার (৩১ অক্টোবর) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃ আবু নোমানের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আহসানুজ্জামান, আরআই, পুলিশ লাইন্স, ডিআইও-১ সহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ পরিদর্শক আবু নোমানের কর্মজীবনের নতুন অধ্যায়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা