দৈনিক ভোলা জার্নাল
বিজ্ঞাপন
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
01716-674375
চলমান
বাংলাদেশের উপকূলীয় দ্বীপজেলা ভোলায় মহিষ পালন, ঐতিহ্যের ধারাবাহিকতায় অর্থনৈতিক পুনর্জাগরণ ভোলায় নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা তিন দিনের সফরে নির্বাচনী এলাকা (চরফ্যাশন-মনপুরা) আসছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভোলায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ দৈনিক ভোলা জার্নালের আনুষ্ঠানিক যাত্রা শুরু: সত্য ও ন্যায়ের সন্ধানে সার্বক্ষণিক ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের মেগা প্রকল্প অনুমোদন ভোলায় গ্যাসভিত্তিক নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার তোড়জোড়: তৈরি হবে কর্মসংস্থান
রাজনীতি সর্বশেষ ভোলা জেলা মনপুরা চরফ্যাশন

তিন দিনের সফরে নির্বাচনী এলাকা (চরফ্যাশন-মনপুরা) আসছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন

তিন দিনের সফরে নির্বাচনী এলাকা (চরফ্যাশন-মনপুরা) আসছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের তিন দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চরফ্যাশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর মনপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন।

চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর বিকেল ৩টায় চরফ্যাশন সদর রোডে যুব সমাবেশে যোগ দেবেন এমপি নূরুল ইসলাম নয়ন। ৩০ অক্টোবর সকাল ১০টায় বেতুয়া নদীর পাড়ে ‘ভালোবাসার চরফ্যাশন’ নামের স্মৃতিচিহ্ন উদ্বোধন করবেন তিনি। একই দিন বিকেল ৪টায় হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। ৩১ অক্টোবর সকাল ১০টায় উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সকাল ১১টায় বেগম রহিমা ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে দুপুর ২টায় মনপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

সফরসূচিটি অনুরোধক্রমে প্রকাশ করেছে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি।