ভোলা জেলার গণমানুষের কথা বলতে এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দৈনিক ভোলা জার্নাল। আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে পত্রিকাটি অনলাইন পোর্টাল ও ডিজিটাল ই-পেপার সংস্করণে একযোগে প্রকাশিত হচ্ছে।
পত্রিকার সম্পাদক ও পরিচালনা পর্ষদ জানান, প্রান্তিক মানুষের সুখ-দুঃখের গল্প তুলে ধরার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকদের পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।