ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ'র পক্ষ থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভোলায় দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচী অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১৪ই নভেম্বর) এই বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এদিন সকাল ৮টা থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হবে। আগামীকাল এর ক্যাম্পটি মূলত তিনটি নির্দিষ্ট এলাকায় একযোগে বা পর্যায়ক্রমে পরিচালিত হবে। এলাকাগুলো হলো— ভোলা সদর উপজেলার * উত্তর দিঘলদী * দক্ষিণ দিঘলদী' এবং * আলীনগর ইউনিয়নে মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে এলাকার সকল আগ্রহী মানুষকে নিজ নিজ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করার বিষয়ে জানানো হয়েছে। এছারাও জনকল্যাণমূলক এই উদ্যোগটি সফল করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা