ভোলায় এমপি হাফিজ ইব্রাহিম ও জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় এমপি হাফিজ ইব্রাহিম ও জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: দৈনিক ভোলা জার্নাল

স্টাফ রিপোর্টার//

ভোলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. শামীম রহমানের সম্পৃক্ততা ও সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অভিযানে ছাত্রদল, বিডিক্লিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, রোভার স্কাউট, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে কাজ করেন।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভোলা গড়ে তোলার প্রত্যাশা করেন আয়োজকর// বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার জন্য সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি অভিযানে অংশগ্রহণকারী সব সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
ফেসবুক মন্তব্য প্লাগইন লোড হচ্ছে...

ফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি

আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।