তথ্যমন্ত্রী পার্থ'র স্বাস্থ্যসেবা কর্মসূচী অব্যাহতঃ আগামীকাল ভোলার পৌর এলাকায় চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প

তথ্যমন্ত্রী পার্থ'র স্বাস্থ্যসেবা কর্মসূচী অব্যাহতঃ আগামীকাল ভোলার পৌর এলাকায় চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নিজস্ব প্রতিবেদক।।

ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ'র নিজ অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একযোগে তিনটি কেন্দ্রে এই বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ভোলার স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে তিনটি কেন্দ্রে মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে সেগুলো হলো—শিবপুর, ভোলা পৌরসভার ৪ ও ৫' নং ওয়ার্ডের মধ্যবর্তী চরনোয়াবাদ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়-নম স্কুল প্রাঙ্গণ,
এবং ভোলা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সংলগ্ন পিটিআই ট্রেনিং ইন্সটিটিউট সেন্টারে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত সেবা ক্যাম্পগুলোতে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করবেন। যেকোনো বয়স ও শ্রেণি-পেশার মানুষ, যাদের চিকিৎসা সেবার প্রয়োজন রয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ নিকটস্থ মেডিকেল ক্যাম্প সেন্টারে উপস্থিত হয়ে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
ফেসবুক মন্তব্য প্লাগইন লোড হচ্ছে...

ফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি

আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।