জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে ৭৪৬ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে ৭৪৬ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: দৈনিক ভোলা জার্নাল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬টি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণি/জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক বা স্নাতকোত্তর পাস নারী ও পুরুষ উভয় যোগ্য প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি পদ রয়েছে ফিল্ড স্টাফ (১৭তম গ্রেড) পদে ২৮৮টি এবং সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদে ১৫৮টি। এ ছাড়া ফিল্ড অফিসার (১০ম গ্রেড) পদে ৯৩টি, অফিস সহায়ক (২০তম গ্রেড) পদে ৭৬টি এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড) পদে ৫৪টি শূন্যপদ রয়েছে। বাকি পদগুলোর মধ্যে রয়েছে— ওয়ারলেস অপারেটর (২৩টি), সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (২০টি), গাড়িচালক (১২টি), অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার (৭টি), কম্পিউটার অপারেটর (৪টি), সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (৩টি), ফটোগ্রাফার (২টি), ডেসপ্যাচ রাইডার (২টি), টেলিফোন ইঞ্জিনিয়ার (১টি), সহকারী প্রোগ্রামার (১টি), কম্পিউটার টেকনিশিয়ান (১টি) এবং ডার্করুম অ্যাসিস্ট্যান্ট (১টি)।

আবেদনের সময়সীমা ও ফি:

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত পোর্টাল (ndr.teletalk.com.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টায় এবং চলবে ২৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৬ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা (৭২ ঘণ্টা পর্যন্ত)।

পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৪ টাকা, ১১২ টাকা এবং ৫৬ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার ও ফিল্ড অফিসার পদের জন্য মোট ফি ২২৪ টাকা; কম্পিউটার অপারেটর থেকে গাড়িচালক পর্যন্ত ৯টি পদের জন্য ১১২ টাকা এবং ফিল্ড স্টাফ, ডেসপ্যাচ রাইডার, ডার্করুম অ্যাসিস্ট্যান্ট ও অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা ফি দিতে হবে।

যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া:

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ (ফিল্ড অফিসার ও ফিল্ড স্টাফ পদের জন্য) এবং টাইপিং বা কারিগরি দক্ষতা নির্ধারিত রয়েছে। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
ফেসবুক মন্তব্য প্লাগইন লোড হচ্ছে...

ফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি

আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।