সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ১৬ বছরের কম বয়সীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ১৬ বছরের কম বয়সীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ
ছবি: দৈনিক ভোলা জার্নাল

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে নীতিমালা প্রণয়নে গমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন। 

 

 

BSS//

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
ফেসবুক মন্তব্য প্লাগইন লোড হচ্ছে...

ফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি

আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।