নিজস্ব প্রতিবেদক।।
দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং দলীয় সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার সুনির্দিষ্ট অভিযোগে ভোলা সদর উপজেলা যুবদলের 'সদস্য সচিব' মো: বেল্লাল হোসেনের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা গেছে।
গতকাল ১৮ নভেম্বর বুধবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা