ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে: আন্দালিভ পার্থ'

ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে: আন্দালিভ পার্থ'
ছবি: দৈনিক ভোলা জার্নাল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, সন্দেহ আছে। মূলত আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকতেই এমন কথা ছড়িয়ে দেয়া হচ্ছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে 'উইমেন জার্নালিস্ট ফোরাম'-এর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আন্দালিভ রহমান পার্থ বলেন– সারাদেশে আওয়ামী লীগ যা শুরু করেছে, সেগুলো হলো সন্ত্রাসী কর্মকাণ্ড; রাজনীতি নয়। মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবেই ফিরে আসতে চান তিনি। তবে প্রচলিত আইনেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে এবং বিচার করা হবে।

এ সময় তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে। দুর্বল পররাষ্ট্রনীতির জন্য ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
ফেসবুক মন্তব্য প্লাগইন লোড হচ্ছে...

ফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি

আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।