ভোলা প্রতিনিধি:
শ্রী শ্রী শ্যামা পূজা (কালীপূজা) ও শুভ দীপাবলি উপলক্ষে ভোলা সদরের ১৬টি পূজা মণ্ডপ ও মন্দিরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ১ টন করে মোট ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রীর স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার ১৬টি মন্দিরের প্রত্যেকটিতে ১ টন করে চাউল পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে পূজা কমিটির সদস্যরা সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে পারেন। ভোলাসহ সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভ দীপাবলি ও শ্যামা পূজার শুভেচ্ছা জানিয়ে ভোলা জেলা বিজেপির নেতৃবৃন্দরা বলেন, "বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ উৎসব নিরাপদে ও আনন্দের সাথে উদযাপন করতে পারেন, সেটাই আমাদের কামনা।
বরাদ্দ পাওয়ার পর ভোলা সদরের বিভিন্ন মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এই উদাসীনতা ও মানবিক সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা