বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সম্পাদকের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সম্পাদকের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নিজস্ব প্রতিবেদক।। 
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির ভোলা জেলা শাখার সম্পাদক আলহাজ্ব মোতাসিম বিল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছে ভোলা সদর উপজেলার নবঘোষিত ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির কমিটির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

দোয়া মোনাজাতে স্থানীয় বিজেপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এসময় বিজেপি সম্পাদক আলহাজ্ব মোতাসিম বিল্লাহর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা।

​এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরনবী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক হোসেন মিজি এবং জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন, মোহাম্মদ আলী, মোঃ হিরন, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির আহ্বায়ক শাহজাহান ফরাজি, সদস্য সচিব আলাউদ্দিন দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদ মেম্বার, কামাল হোসেন ও আব্দুর রাজ্জাক ফরাজি।

এছাড়াও উপস্থিত ছিলেন, ​ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির ১নং সদস্য আব্দুল মোতালেব নাঈম, জাহাঙ্গীর মাষ্টার, ভেদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক পদপ্রার্থী আবু সাঈদ, সদস্য সচিব পদপ্রার্থী সালাউদ্দিন ফরাজি, ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিব পাটোয়ারী, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ মিরাজ'সহ ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির স্থানীয় বিভিন্ন স্তরের সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। দোয়া শেষে আলহাজ্ব মোতাসিম বিল্লাহর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ও ভোলা জেলা বিজেপির দলীয় জনসেবামূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রচেষ্টার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।