ভোলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তথ্যমন্ত্রীর নির্দেশনায় মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত

ভোলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তথ্যমন্ত্রীর নির্দেশনায় মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত
ছবি: দৈনিক ভোলা জার্নাল

জার্নাল প্রতিনিধি।।
ভোলা সদরের ধনিয়া, কাচিয়া ও বাপ্তা ইউনিয়নে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। ‘দ্বিতীয় ধাপে’ আয়োজিত এ কর্মসূচীর মাধ্যমে এলাকার সর্বসাধারণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৭ নবেম্বর) সকাল থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে চিকিৎসকরা সরাসরি সেবা প্রদান করবেন। জানা যায়, আগামীকাল এর ৩টি ইউনিয়নের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো হলো: * ধনিয়া ইউনিয়ন: গুলি মাধ্যমিক বিদ্যালয়
* কাচিয়া ইউনিয়ন: দত্ত বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
* বাপ্তা ইউনিয়ন: চৌমুহনী মুসলিম হাই স্কুল (চরনোয়াবাদ)। সাস্থসেবা ক্যাম্পগুলোতে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য চিকিৎসা প্রার্থী মানুষদের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, চিকিত্সা বঞ্চিত সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ'র দিক নির্দেশনায় ধারাবাহিকভাবে ভোলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হচ্ছে। সূত্রমতে এ কার্যক্রমের প্রায় লক্ষাধিক চিকিৎসা প্রার্থীরা স্বাস্থ্য সেবা পেয়েছেন ও ভোলা সদর উপজেলার সাধারণ মানুষ উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।