আল-আমিন।।
দুর্নীতির অভিযোগে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান, ওষুধ ক্রয় এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে ওঠে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ও গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে এবং তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা