ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক-১

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক-১
ছবি: দৈনিক ভোলা জার্নাল

স্টাফ রিপোর্টার।।

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা । জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেঘনা নদীপথে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। পরে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস র‍য়্যাল স্ট্যাগ হুইস্কিসহ সেলিমকে আটক করা হয়। আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের রমেজ আলীর ছেলে।

পরে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
ফেসবুক মন্তব্য প্লাগইন লোড হচ্ছে...

ফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি

আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।