ভোলার কেকপ্রেমী-ফুড লাভারদের জন্য বর্ণিল আয়োজনে ‘Cake and Bake’-এর শুভ উদ্বোধন

ভোলার কেকপ্রেমী-ফুড লাভারদের জন্য বর্ণিল আয়োজনে ‘Cake and Bake’-এর শুভ উদ্বোধন
ছবি: দৈনিক ভোলা জার্নাল

দ্বীপাঞ্চল ভোলায় কেকপ্রেমী ও ফুড লাভারদের জন্য এক দারুণ সুসংবাদ। বর্ণিল আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল জনপ্রিয় পেস্ট্রি শপ, কেক অ্যান্ড বেক। 15 November বিকেল চারটায় কালিণাথ বাজার, উকিলপাড়া ও বাংলাবাজারে একযোগে এই ফুড শপের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

প্রতিষ্ঠানটিতে প্রিমিয়াম কেক থেকে শুরু করে মিলছে সব ধরনের সুস্বাদু ও মুখরোচক খাবার। এর মধ্যে রয়েছে বার্থডে কেক, প্যাটিসেরি, কাপ কেক, চিজ কেক, ডোনাট, মুজ, ডোম কেকসহ বিভিন্ন ধরনের সেভরি, ডেজার্ট, ব্রেড এবং কুকিজ। শুভ উদ্বোধন উপলক্ষে প্রিয় ভোলাবাসীর জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অফার চলাকালীন সকল ধরনের কেকের ওপর থাকছে ২০% ডিসকাউন্ট। এই ছাড় চলবে আগামী একুশে নভেম্বর পর্যন্ত।

আপাতত কালিণাথ বাজার, উকিলপাড়া ও বাংলাবাজার শাখায় পাওয়া যাচ্ছে এই মুখরোচক খাবারগুলো। বাকি শাখাগুলো প্রস্তুত আছে। কুঞ্জেরহাট, লালমোহন, দৌলতখান, চরফ্যাশন এবং বোরহানউদ্দিনে পর্যায়ক্রমে উদ্বোধন হবে। উদ্বোধনের পর সেখানকার গ্রাহকরাও পাবেন এসব খাবার। স্বাদে ও মানে সেরা এসব খাবার উপভোগ করতে আজই ভিড় জমান উদ্বোধন হওয়া কেক অ্যান্ড বেকের আউটলেটে।

যোগাযোগের জন্য হটলাইন নম্বর- +8801356724941.

 

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।